Image description

আজ ভোর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন শাহিন শাহ আফ্রিদিরা। বিমানবন্দরেই তারা সেহরি সাড়েন। এরপর যান টিম হোটেলের উদ্দেশে।  এসময় বিসিবি তাদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছে। 

ফেসবুকে পাকিস্তান দলের একটি ছবি দিয়ে তারা লেখে, ‘বাংলাদেশে স্বাগতম। ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দল বাংলাদেশে পৌঁছেছে।’

১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ হবে তৃতীয় ম্যাচ। সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলা ২টা ১৫ মিনিটে। সিরিজ শেষে ১৬ মার্চ পাকিস্তান দল দেশের উদ্দেশ্য রওনা দেবে।

পিসিবি গত ৪ মার্চ এই সিরিজের দল ঘোষণা করে। চমকে ঠাঁসা স্কোয়াডে জায়গা হয়নি সাবেক অধিনায়ক বাবর আজমের। টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের খেসারত দিয়ে তাকে বাদ পড়তে হলো ওয়ানডে ফরম্যাটের দল থেকে।

১৫ সদস্যের দলের নেতৃত্বভার বাঁহাতি পেসার শাহিন আফ্রিদির কাঁধে। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটার। তারা হলেন- আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘোরি, শাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হুসেন। এদের মধ্যে আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, শাদ মাসুদ এবং শামিল হুসেন সাম্প্রতিককালে আবু ধাবিতে পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন।

পাকিস্তান স্কোয়াড
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাইসাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), শাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা এবং শামিল হুসেন।