Image description

কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে গত সোমবার পাকিস্তানের সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় ৪০০ নিহত এবং এবং ২৫০ আহত হন। এই ঘটনার নিন্দা করে রশিদ খান ও মহম্মদ নবিরা আন্তর্জাতিক মহলে একাধিক জায়গায় অভিযোগও করেছেন। এবার তাঁদের সঙ্গে এগিয়ে এলেন স্পিনার আল্লাহ গজনফার। 

পাকিস্তানের এমন হামলার ঘটনায় গজনফার নিউজ১৮-কে আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি ভারতকে ‘কাছের বন্ধু’ হিসেবে অভিহিত করে বলেন, “ভারত আমাদের কাছে বন্ধু। আমরা এই বিষয়ে তাদের সঙ্গে আলোচনায় থাকতে চাই। অন্য দেশগুলোর প্রতিও আমাদের অনুরোধ—এটি মানুষের জন্য ভালো নয়। এখন পৃথিবী অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, যা কারো জন্যই ভালো নয়।”

আফগান স্পিনার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘সেখানকার মানুষের কাছে চিকিৎসার জন্য টাকা নেই। আর এখন তারা ওই জায়গাকেও লক্ষ্যবস্তু বানাল। তারা এই মানুষগুলোকে শহীদ করল। আফগানিস্তানের মানুষদের কাছে এটা গ্রহণযোগ্য নয়।’

হামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমি জানি না তারা কী প্রমাণ করার চেষ্টা করছে। তারা এসে সাধারণ মানুষকে লক্ষ্য করছে। আমরা এটাকে মেনে নিতে পারি না, আফগানিস্তান এটা মেনে নিতে পারে না। সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলে এটা পাকিস্তানের জন্য খুব খারাপ হয়ে যাবে।’