Image description

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আজ শনিবার (২১ মার্চ) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সাধারণ মানুষের মতো ঈদের এই খুশিতে মেতে উঠেছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

আমেরিকায় সাকিব, সঙ্গে আল আমিন

655162892_954587563771323_5701735420630370669_n
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবারের ঈদ উদযাপন করছেন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে। ঈদের নামাজ শেষে সাকিবের সঙ্গে দেখা গেছে পেসার আল আমিন হোসেনকেও। দুজনে মিলে ক্যামেরাবন্দি হয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

পবিত্র মক্কায় মেহেদী মিরাজ

miraz
পবিত্র ওমরাহ পালন করতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি পবিত্র মক্কা নগরীতেই এবারের ঈদ উদযাপন করছেন। সেখান থেকেই ভক্তদের জন্য দোয়া ও ভালোবাসা পাঠিয়েছেন এই ক্রিকেটার।

তিন প্রজন্মের ঈদ তাসকিনের

655982997_1488649789287377_7153638907783607055_n
জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ তাঁর বাবা এবং একমাত্র ছেলের সঙ্গে ঈদ উদযাপনের একটি দারুণ মুহূর্ত শেয়ার করেছেন ফেসবুকে। তিন প্রজন্মের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

পরিবারের সঙ্গে মুশফিক-শামীম

653952106_1481250043370602_8639033470939208394_n
মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে দেখা গেছে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের নামাজে শরিক হতে। অন্যদিকে, তরুণ ব্যাটার শামীম পাটোয়ারি তাঁর স্ত্রী ও সন্তানের সঙ্গে ঈদ আনন্দের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

shamim-21_03_2026

নারী ক্রিকেটেও উৎসবের রং

marufa
ঈদের এই আনন্দ শুধু পুরুষ ক্রিকেটারদের মধ্যেই সীমাবদ্ধ নয়; জাতীয় নারী দলের তারকা পেসার মারুফা আক্তারও গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ ভাগাভাগি করেছেন।

মাঠের ব্যস্ততা আর কঠোর অনুশীলনের ফাঁকে ঈদের এই ছুটি ক্রিকেটারদের জন্য যেন এক নতুন রিফ্রেশমেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের শেয়ার করা এসব ছবি দেখে ভক্তরাও প্রিয় তারকাদের ঈদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

মানবকণ্ঠ/ডিআর