Image description

কিংবদন্তি গলফার টাইগার উডসকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে (ডিইউআই) গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য জানিয়েছে ফ্লোরিডা বা মিনেসোটা অঙ্গরাজ্যের মার্টিন কাউন্টিতে আইন প্রয়োগকারী প্রধান সংস্থা মার্টিন কাউন্টি শেরিফ। 

শেরিফ জন বাডেনসিয়েক জানিয়েছেন, আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় উডসের ল্যান্ড রোভার গাড়ি। যদিও ওই ঘটনায় কেউ আহত হননি।

শেরিফের তথ্যমতে-শুক্রবার (২৭ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টার দিকে সাউথ বিচ রোডে ল্যান্ড রোভার গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন উডস। এ সময় একটি প্রেশার ক্লিনার বহনকারী ট্রাক ড্রাইভওয়েতে ঢোকার জন্য ধীরগতিতে গেলে সেটিকে ওভারটেক করতে গিয়ে উডস নিয়ন্ত্রণ হারান। ট্রাকের পেছনে ধাক্কা লেগে তার গাড়িটি উল্টে গিয়ে রাস্তার ওপর ঘষা খেয়ে কিছুটা দূরে চলে যায়। পরে তিনি পাশের জানালা দিয়ে বেরিয়ে আসেন।

এ ঘটনায় উডসের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচয় দিয়ে দুঃখ প্রকাশ করেছেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমার বেশ খারাপ অনুভব হচ্ছে। আমি যতটুকু জানি সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে। তিনি আমার খুব কাছের বন্ধু। একইসঙ্গে অসাধারণ ব্যক্তিত্ব এবং দারুণ একজন মানুষ।’