সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের জালে গোল করেছে পাকিস্তান। প্রথমার্ধে গোলশূন্য সমতায় বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যায় পাকিস্তান।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। গোলের জন্য একাধিকবার চেষ্টা চালায় বাংলাদেশ ও পাকিস্তান। তবে প্রথমার্ধে দুই দলেরই নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে বিরতিতে ০-০ সমতা ছিল।
দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে আক্রমণ বাড়ায় দুই দল। এরই মধ্যে বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে জালের দেখা পায় পাকিস্তান। গোল হজমের পর সমতায় ফিরতে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

