যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভাইলের একটি বেসরকারি খ্রিষ্টান স্কুলে এক বন্দুকধারী হামলায় ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছে। পুলিশের গুলিতে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
টেনেসি অঙ্গরাজ্যের মেট্রোপলিটন ন্যাশভাইল পুলিশ ডিপার্টমেন্ট টুইটারে বলেছে, দ্য কভেন্যান্ট স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী নিহত হয়েছে। এছাড়া হামলাকারী নারী নাকি পুরুষ তাও পুলিশ উল্লেখ করেনি।
ন্যাশভাইল ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, তারা ঘটনাস্থলে রয়েছে। হামলায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
ন্যাশভিল ফায়ার ডিপার্টমেন্ট এনবিসি এবং নিউ ইয়র্ক টাইমস হাসপাতালের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করেছে, হামলায় তিন শিশু মারা গেছে।
দ্য কভেন্যান্ট স্কুলটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কভেন্যান্ট প্রেসবাইটেরিয়ান চার্চ-এর আওতাধীন একটি স্কুল। এতে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। এখানে ১২ বছর বয়সী শিশুরা প্রিস্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত রয়েছে।

