রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে তিনি এই শোক প্রকাশ করেন। এ দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।
চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী, এই দুঃখের সময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বন্ধু প্রতীম জনগণকে প্রার্থণায় স্মরণ রেখেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল ভবন গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মারা গেছেন। এ ছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকগণ।
ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট ছিলো।

