এনসিটি নিয়ে বিরোধ, উদ্বেগে বিদেশি ক্রেতারা
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাওয়া নিয়ে বন্দরে অস্থিরতা, তার সঙ্গে যুক্ত হওয়া রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে চাপে পড়েছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। ক্রেতাদের আস্থা কমছে, রপ্তানি আদেশ হাতছাড়া হয়ে ভিয়েতনাম ও ভারতের দিকে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে চট্টগ্রাম বন্দর সচল আছে কি না, তা নিয়ে বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের পরিচালনাগত বিরোধের সঙ্গে দেশের রাজনৈতিক অস্থিরতা যুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। এর প্রভাব পড়তে পারে রপ্তানি আদেশ ও নতুন বিনিয়োগে। ....
