তিন দশকে বাংলাদেশের শিক্ষায় ব্যাপক অগ্রগতি, এগিয়ে মেয়েরা: ইউনেস্কো
বাংলাদেশে তিন দশকের বেশি সময়ে শিক্ষায় ব্যাপক অগ্রগতি হওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)। সংস্থাটি বলছে, এ ক্ষেত্রে মেয়েদের অগ্রগতি ছেলেদের তুলনায় বেশি। প্রাথমিক শিক্ষা শেষ করার হার ১৯৯০ সালের ৩৪ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ৯০ শতাংশে পৌঁছেছে; নিম্ন মাধ্যমিকে এ হার বেড়ে হয়েছে ৭৪ শতাংশ, তবে উচ্চ মাধ্যমিকে তা ৩৮ শতাংশ। সংস্থাটির ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট ২০২৬’-এ বাংলাদেশের শিক্ষা খাতের এই চিত্র তুলে ধরা হয়েছে। ....

