কুরআনের ছোঁয়া আলোকিত করে মানবজীবন
কুরআন তেলাওয়াতকারীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। নবীজি (সা.) বলেন, ‘সাদা দাড়িওয়ালা, কুরআন পাঠকারী ও ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা’ (আবু দাউদ : ৪৮৪৩)। যারা পবিত্র এ কুরআন মুখস্থ করবে, তাদের মর্যাদা পরকালে হবে অত্যুচ্চ। নবীজি (সা.) বলেন, ‘জান্নাতের মধ্যে কুরআনওয়ালাকে বলা হবে, তুমি পড়ো এবং ওপরে উঠতে থাকো। এভাবে কুরআন পাঠ করতে করতে যেখানে সে থামবে, সে স্তরে হবে তার অবস্থান। অর্থাৎ হাফেজে কুরআনগণ কুরআনের আয়াতের সংখ্যানুপাতে ৬২৩৬তম তলা পর্যন্ত উঠে যাবে’ (আবু দাউদ : ১৪৬৪)। রাসুল (সা.) আরও বলেন, ‘কুরআন পাঠকারীকে কুরআন বলবে, ‘তুমি কি আমাকে চেনো?’ সে বলবে, ‘না।’ তখন কুরআনের সুপারিশে তার ডান হাতে জান্নাতের বাদশাহি ও বাম হাতে জান্নাতে থাকার স্থায়ী সনদ দেওয়া হবে। তার মাথায় নূরের তাজ ও পিতামাতাকে জান্নাতের দুজোড়া পোশাক পরিয়ে দেওয়া হবে। (মুসনাদে আহমাদ : ২২৯৫০) ....
