জিলকদ মাসের ফজিলত ও মাহাত্ম্য
ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এ মাস অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় নবী (সা.) জীবনে যে কয়টি ওমরাহ করেছেন তার সব কটি করেছে এ জিলকদ মাসে। এ মাসেই সংঘটিত হয়েছিল হুদায়বিয়ার সন্ধি ও বাইয়াতে রিদওয়ান। নবম হিজরিতে জীবনে একবারের জন্য মুসলমানদের ওপর হজ ফরজ হয়েছিল এ জিলকদ মাসেই। এ মাসে নবীপুত্র হজরত ইব্রাহিম (আ.)-এর জন্ম হয়েছে। পৃথিবীতে প্রথম কাবা শরিফের ভিত্তি স্থাপিত হয় এ মাসে বলে জানা যায়। সপ্তম হিজরির জিলকদ মাসে রাসুলুল্লাহ (সা.) প্রথম মদিনা থেকে মক্কায় সাহাবায়ে কেরামদের নিয়ে ওমরা পালন করেন। এ রকম আরও কিছু বিশেষ ঘটনা এ মাসকে তাৎপর্যমণ্ডিত করেছে। ....
