উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে শুক্রবারও চালু ১২৬ পোশাক কারখানা
শ্রমিক অসন্তোষে বন্ধ থাকার কারণে সৃষ্ট ঘাটতি কাটিয়ে উঠতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও উৎপাদন চালু রেখেছে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার কর্তৃপক্ষ। রপ্তানি আদেশের পণ্য নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত কর্মদিবস হিসেবে কারখানাগুলো চালু রাখ হয়। এদিন ১২৬টি পোশাক কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেন শ্রমিকরা। ....
