শিশুকে বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংকে প্রাণ গেল পোশাক শ্রমিকের
নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া আট বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করলেও শেষ পর্যন্ত নিজেই প্রাণ হারালেন মো. ছকিনুর ইসলাম (৩০) নামে এক পোশাক শ্রমিক। শিশুটিকে উদ্ধার করে ওপরে ওঠার আগেই জরাজীর্ণ সেপটিক ট্যাংকের দেয়াল ও পাড়ের মাটি ধসে চাপা পড়েন তিনি; পরে ফায়ার সার্ভিসের দীর্ঘ ৯ ঘণ্টার অভিযানে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ....
