মনোমালিন্য হলে কথা বন্ধ নয়
এ জন্য মানুষের কর্তব্য প্রথমত নিজেকে সংশোধন ও নিয়ন্ত্রণ করা। আর যখন নিজেকে সংশোধন করে নেবে তখন সম্পর্ক ঠিক থাকবে। আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা পুণ্য ও আল্লাহভীতিমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো। গুনাহ ও সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করে চলো। কেননা তাঁর ন্যায়দণ্ড অত্যন্ত কঠিন’ (সুরা মায়েদা : ২)। হজরত আবু আইয়ুব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘কোনো মুসলমানের জন্য তার মুসলমান ভাইকে তিন দিনের বেশি বিচ্ছিন্ন করে রাখা জায়েজ নয়। এভাবে তারা উভয়ে যখন মুখোমুখি হয় তখন একজন অগ্রসর হয় কিন্তু অপরজন এড়িয়ে যায়। তবে এদের মধ্যে যে পূর্বে সালাম প্রদান করবে সে-ই উত্তম’ (বুখারি ও মুসলিম)। ....
