মিস ইউনিভার্সে সেরা ৩০-এ জায়গা না পেয়ে যা বললেন মাহি
মিস ইউনিভার্সের মুকুট জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বমঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তাঁকে ঘিরে দেশের মানুষের প্রত্যাশাও ছিল অনেক; তবে প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা হয়নি তাঁর। প্রত্যাশিত ফল না পাওয়ার পর এবার দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এই সুন্দরী এবং একই সঙ্গে প্রতিযোগিতায় পাশে থাকার জন্য জানিয়েছেন কৃতজ্ঞতা। ....
