সাভার-আশুলিয়ায় শতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের প্রভাব কাটছে না ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বেশ কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও পরে কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। কোথাও কোথাও কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে সকাল থেকে বিকেল পর্যন্ত শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রমিক অসন্তোষের জেরে সাতটি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ....
