শ্রমিক অসন্তোষে ১৮ দিনে পোশাক খাতে ৪২.৮ কোটি ডলার ক্ষতি
চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতিতে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে রপ্তানিমুখী পোশাকশিল্প। গত ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতি হয়েছে ৪২ কোটি ৮ লাখ ডলার (৪২৮ মিলিয়ন ডলার) এবং একই সময়ে ক্রেতারা ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫ কোটি ৪ লাখ ডলার (২৫৪ মিলিয়ন ডলার)। উৎপাদন ব্যাহত হওয়া, অর্ডার স্থানান্তর, পণ্য সরবরাহে বিলম্ব এবং বাড়তি ব্যয়ের চাপে বিপাকে পড়েছেন পোশাক রপ্তানিকারকরা। ....
