শেখ মুজিবের পরিকল্পনা হতাশ করেছিল মুক্তিযোদ্ধাদের
যুদ্ধবিধ্বস্ত দেশে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেল থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন ১৯৭২ সালের ১০ জানুয়রি। ঢাকায় ফিরে আসার পর সরকার প্রধান হলেন। অনেক সমালোচকদের মতে, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য শেখ মুজিবের পরিকল্পনা হতাশ করেছিল মুক্তিযোদ্ধাদের। যারা নিছক চাকরিপ্রত্যাশী ছিলেন না, বরং উৎসাহী ছিলেন জাতীয় পুনর্গঠনের কাজে দায়িত্বসহ অংশ নিতে। তবে এ ধরনের সমালোচনা ভাসা ভাসা এবং অযৌক্তিক। বরং বলা যেতে পারে ক্ষমতায় যেতে না পারার মনোবেদনার প্রতিচ্ছায়া। তার মধ্যেও শেখ মুজিবের সবচেয়ে বড় একটি কৃতিত্ব ছিল স্বাধীনতার এক বছরের মধ্যে দেশকে একটি শাসনতন্ত্র উপহার দেয়া। ....
