নীতিবিজ্ঞান যে খুব ভালো বুঝি এ কথাটি দাবি করে বলতে পারব না। আমার নীতিবিজ্ঞানের জ্ঞান মাত্র তিনশ নম্বরের মধ্যে সীমাবদ্ধ সম্মান শ্রেণিতে পড়ার সময় সাবসিডিয়ারি বিষয় হিসাবে তিনশ নম্বরের নীতিবিজ্ঞান পড়তে হয়েছিল নীতিবিজ্ঞান পড়ে একটি বিষয় খুব ভালো করে বুঝেছিলাম, একটি কাজ “নৈতিক” না অনৈতিক তা বুঝতে হলে কাজের উদ্দেশ্য কী তা ভালো করে জানতে হবে সার্জন যখন চাকু ব্যবহার করে মরণাপন্ন রোগীর সার্জারি করেন তখন সেটা নৈতিক কাজ হিসাবে গণ্য হয়, কারণ কাজটির উদ্দেশ্য মহৎ আবার কোনো ছিনতাইকারী ছুরির ভয় দেখিয়ে যখন মানুষের অর্থসহ মূল্যবান জিনিস ছিনতাই করে নিয়ে যায় তখন সে কাজটি অনৈতিক, কারণ উদ্দেশ্য মহৎ নয়। ....