তীব্র হচ্ছে মিঠা পানির সংকট
ক্রমশই নিঃশেষ হয়ে যাচ্ছে ভূগর্ভস্থ পানি। স্তর নিচে নেমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। সারাদেশের চিত্র প্রায় একই। বিশেষজ্ঞরা ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামার কারণ হিসেবে পরিবেশ বিপর্যয়কে দায়ী করছেন। ....
লোড হচ্ছে...
ক্রমশই নিঃশেষ হয়ে যাচ্ছে ভূগর্ভস্থ পানি। স্তর নিচে নেমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। সারাদেশের চিত্র প্রায় একই। বিশেষজ্ঞরা ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামার কারণ হিসেবে পরিবেশ বিপর্যয়কে দায়ী করছেন। ....
বাংলা বর্ষপঞ্জি অনুসারে চৈত্রের বিদায় শেষে আসে বৈশাখ। আর এই বৈশাখ মাসের অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে ভেপসা গরম অনুভূত হওয়া। কিন্তু এ বছর বর্ষবরণের পর থেকেই দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এই তীব্র গরম আবহাওয়া সহসাই কমার কোনো ইঙ্গিত নেই। বরং বিশেষজ্ঞরা বলছেন, চলতি মাসেই তাপমাত্রা আরও বাড়তে পারে। ....
প্রতিদিন সড়ক দুর্ঘটনা যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সড়ক ও সেতু গ্রাম পর্যায় পর্যন্ত আধুনিক হলেও দুর্ঘটনা বেড়েছে কয়েক গুণ। সড়ক দুর্ঘটনার রাশ টানা কোনো মতেই সম্ভব হচ্ছে না। সবখানে উন্নয়ন হলেও উন্নয়ন হচ্ছে না সড়ক সুরক্ষায়। ....
আগামী অর্থবছরের বাজেট আসছে। এখন চলছে বাজেট প্রণয়নের চূড়ান্ত কাজ। আগামী বাজেট নিয়ে এর মধ্যেই শুরু হয়ে গেছে নানা গুঞ্জন। সবাই কৌতূহলী হয়ে উঠেছেন। টানা চতুর্থবারের মতো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট নিয়ে আলোচনা, আগ্রহ, সবার কৌতূহল থাকাটা স্বাভাবিক। ....
ধান কাটা শেষ হলে চৈত্র ও বৈশাখে গ্রামে-গঞ্জে বলীখেলার ধুম পড়ত। খোলা মাঠ, দিঘির পাড় কিংবা ফসলের শুকনো মাঠে খেলার আয়োজন হতো। হাটবাজার, পাড়া-মহল্লায় বংশীবাদকরা সাড়া জাগাত। সানাই-ঢোল পিটিয়ে সমগ্র মহল্লায় এলান করা হতো। যে গ্রামে খেলা হতো তার বাইরেও পার্শ্ববর্তী কয়েক গ্রামে খবর হয়ে যেত। ....
বর্তমানে পৃথিবীর আলোচিত এবং সংকটময় বিষয়গুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন অন্যতম প্রধান একটি বিষয়। জলবায়ুর পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটছে। জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমগ্র বিশ্বের প্রাকৃতিক পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে নানা প্রকারের প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, নদী-ভাঙন, ভূমিধ্বস, শিলাবৃষ্টি ইত্যাদি। বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও ভূমিকম্প। ....
আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বৃক্ষের অবদান অভাবনীয় ও অনস্বীকার্য। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের থেকে কার্বন ডাই অক্সাইড নেয়। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, কাঠ দেয় এবং বৃক্ষ মাটির ক্ষয়রোধ করে। বৃক্ষ আমাদের পরিবেশকে সজীব ও সতেজ রাখে। পৃথিবীকে বাসযোগ্য করেছে এই বৃক্ষ। ....
দেশে তাপদাহ ভয়াবহ রূপ নিয়েছে। ফসলের ও মাঠে যেন আগুন ঝরছে। গাছেই পুড়ে যাচ্ছে ধান, গমসহ বিভিন্ন ফসল। কৃষকরা মাঠে বেশিক্ষণ থাকতে না পারায় জমিতে পানিও দিতে পারছেন না পরিমাণ মতো। যারা একটু বেশি সময় মাঠে থাকছেন গরমে সেসব কৃষকের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ....
জন্মিলে মরিতে হবে অমর কে কোথা তবে! মৃত্যু স্বাভাবিক কিন্তু সেই মৃত্যু যদি ঘটে অনাকাক্সিক্ষত দুর্ঘটনায় তবে কি তাকে স্বাভাবিক বলা যায়? বর্তমানে এদেশে মৃত্যুক‚পের অপর নাম সড়ক দুর্ঘটনা! বিগত কয়ক বছর ধরে প্রতিনিয়ত যে হারে সড়কে প্রাণ ঝরছে তাতে করে ভবিষ্যৎ নিয়ে আরও উদ্বিগ্ন হতে হয়! ....
সম্প্রতি ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক হামলার পর মধ্যপ্রাচ্য বৃহত্তর সংঘাতের একেবারে দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। চলমান এই সংকটের মধ্যে নেতানিয়াহু ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার বেপরোয়া কর্মকাণ্ডের কথা ভুলে গেলে চলবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী এক দশকের বেশি সময় ধরে ইরানের সঙ্গে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ....
কৃষির জন্য সবচেয়ে ভালো সময় এপ্রিল-মে। মাঠে মাঠে পাকা বোরো ধান এখন দোল খায়। রবি ফসলেরও কমতি নেই এ সময়ে। মাঠের দিকে তাকিয়ে কৃষক এ সময় স্বপ্ন দেখে। অথচ এই সুসময়ে বড় বিপদে কৃষি ও কৃষক। তীব্র তাপপ্রবাহের কারণে বিপর্যয়ে পড়েছে কৃষি, ডেইরি, পোলট্রি ও মৎস্য খাত। খরার হাত থেকে জমির ফসল রক্ষায় সেচ দিতে প্রাণান্ত চেষ্টা চালাচ্ছেন চাষিরা। এদিকে তীব্র তাপপ্রবাহে গ্রামাঞ্চলের খাল-বিলও প্রায় শুকিয়ে গেছে। আর অনিয়ন্ত্রিত পানি উত্তোলনে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক হারে নিচে নেমে গেছে। এসব কারণে পর্যাপ্ত পানি না পাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে গোটা দেশের কৃষি। ....
প্রাচীনকাল থেকেই মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে। সমাজের রীতিনীতি, বিশ্বাস, আচার-আচরণ, সংস্কৃতি ও মূল্যবোধকে কেন্দ্র করেই মানুষ যুগের পর যুগ একত্রে অবস্থান করে। সমাজের এসব রীতিনীতি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। তবে এ পরিবর্তন এক দিনেই আসে না। ধীরে ধীরে চলতে থাকে পরিবর্তনের ধারা। সমাজের মানুষদের মধ্যে বিভিন্ন চিন্তাভাবনার উদয় ঘটে এবং তা বাহ্যিক আচরণে প্রকাশিত হয়। সমাজে ভালো কোনো চিন্তাভাবনার উদয় ঘটলে এবং মানুষ সেটা অনুসরণ করলে তা সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। এই ইতিবাচক চিন্তাভাবনাগুলো যখন সমাজের মানুষ গ্রহণ করে এবং নিয়মিত করতে থাকে তখন সমাজ আলোকিত হয়। ....
রাস্তায় বেরুলেই দেখি সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, পল্লী বিদ্যুৎ, পুলিশ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ নানা ধরনের স্টিকার যানবাহনে লাগিয়ে অনেকেই দাপটে চলছে। বিশেষ কমর বাইক ও প্রাইভেটকার অহরহ। বাদ নেই সরকারি-বেসরকারি অফিসের ব্যক্তিগত গাড়িও। উপজেলা ভূমিকর্মতার গাড়িতেও লেখা ভ্রাম্যমাণ আদালত। বিশেষ করে নজর কাড়ে সাংবাদিক লেখা স্টিকারযুক্ত বাইকগুলো। প্রশ্ন হচ্ছে- এসব স্টিকার কি ব্যক্তির পরিচয় বহন করে নাকি ব্যক্তির ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা মাত্র। আশ্চর্যের বিষয় হচ্ছে, রাস্তায় চলাচল করা বড় অংশের গাড়ির মধ্যে এখন এসব স্টিকারই নজর কাড়ে। ....
দেশের অর্থনীতির অবস্থা খারাপ বললে ক্ষমতাসীন মহল অখুশি হন। উপরন্তু, দাবি করেন বিশ্বের বহু দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা বেশ ভালো। জাপান-সিঙ্গাপুরের অবস্থায়ও দেশকে নিয়ে যান তারা। পররাষ্ট্রমন্ত্রীর দাবি- বাংলাদেশের অর্থনীতি সিঙ্গাপুর ও মালয়েশিয়ারও ওপরে। এসব কথার মর্মার্থ কি তা তারাও জানেন। তারপরও তারা তাদের মতো করে বলবেন এটাই স্বাভাবিক। আর সাধারণ মানুষও সেটা বোঝে। ....
গত কয়েকদিন ধরে বইছে তীব্র তাপপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অসহনীয় গরমের তীব্রতা। এমন অবস্থায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। ৫৮ বছরের মধ্যে ঢাকার তাপমাত্রা এখন সর্বোচ্চ। আর নয় বছরের মধ্যে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ....
করোনা পরবর্তী সময়ে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। যার ফলে বাংলাদেশে একসময়ের লাভজনক, দ্রুত বর্ধনশীল, গতিশীল এবং অত্যন্ত উদ্ভাবনী ব্যাংকিং খাত ক্ষতির সম্মুখীন হয়। ব্যাংকিং সেক্টরে নন পারফর্মিং অ্যাসেট (ঘচঅ) বৃদ্ধি পায়, তারল্য সঙ্কট দেখা দেয়। ....
রপ্তানি পণ্যের বহুমুখীকরণের জন্য ১৬ বছর আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর নেওয়া ‘এক জেলা এক পণ্য’ উদ্যোগটি মোটামুটি ব্যর্থ হওয়ার পর সেই ব্যর্থতার কারণ না খুঁজে এবার হাতে নেওয়া হয়েছে ‘একটি গ্রাম একটি পণ্য’ নামে নতুন উদ্যোগ। এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ....
এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা বেড়েছে। চলমান তীব্র তাপপ্রবাহের কারণে রেললাইন বাঁকা হওয়ার পাশাপাশি সড়ক পথের বিটুমিন গলে যোগাযোগ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তাপমাত্রা আগের চেয়ে বাড়ছে। ....
খ্রিস্টপূর্ব ৭০০০ অব্দে ঐতিহাসিক নগর সভ্যতার সন্ধান পাওয়া একটি দেশ হচ্ছে ইরান। একটি আলাদা জাতি ও সাম্রাজ্য হিসেবে ইরান প্রতিষ্ঠা পায় সম্রাট মেডিসের মাধ্যমে। ১৫০১ খ্রিস্টাব্দে সাফাভিদ রাজবংশের হাত ধরে একটি স্বাধীন শিয়া রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইরান। ....