রাজনীতিবিদদের চেয়ে প্রশাসন কি ক্ষমতাশালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনীর সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইন কর্তৃক পর্যটকদের বেধড়ক এলোপাতাড়ি মারধর করার কথা আমরা পত্রিকায় দেখলাম। ....
লোড হচ্ছে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনীর সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইন কর্তৃক পর্যটকদের বেধড়ক এলোপাতাড়ি মারধর করার কথা আমরা পত্রিকায় দেখলাম। ....
সাহিত্য, সংস্কৃতি সমৃদ্ধ হয় পারস্পরিক মিথস্ক্রিয়া কিংবা আদান প্রদানের মাধ্যমে। বিভিন্ন দেশের শাশ্বত ভাব সম্পদ অন্য দেশ গ্রহণ করে নিজেদের সাহিত্য, সংস্কৃতিকে সমৃদ্ধতর করে তোলে। সংস্কৃতির ক্ষেত্রেও চিরায়ত মানব সংস্কৃতি যা সত্য, সুন্দরে পরিপূর্ণ তা একদেশ কিংবা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্বাভাবিকভাবে গৃহীত হয়। ....
প্রতিবছর চৈত্রমাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীর বারুণী উপলক্ষে রাজারগাঁও, তাহিরপুর, সুনামগঞ্জের জাদুকাটা নদীর পাড়ে অদ্বৈত আচার্য গোস্বামীর মন্দিরকে ঘিরে জমা হতে থাকে লক্ষ লক্ষ পুণ্যার্থী। এখানেই পণতীর্থ, লোক মুখে পণাতীর্থ নামে যে তীর্থস্থান। সেখানে স্নান ও তর্পণের উদ্দেশ্যে মেঘালয় চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মতো জাদুকাটা নদীতে নামে মানুষের ঢল। ....
প্রতি বছর জাতীয় জীবনে ‘মুজিবনগর দিবস’ ফিরে আসে এবং এবছর ঐতিহাসিক মুজিবনগর দিবসের ৫২তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। ১৭৫৭-এর ২৩ জুন পলাশীর আম্রকাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১-এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের আম্রকাননে স্বাধীনতার সেই সূর্য উদিত হয়েছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠানের স্মৃতিকথা লিখতে বসে কত কথা আমার মানসপটে ভাসছে। ....
ইতিহাস সাক্ষ্য দেয়, ৯৬৩ হিজরিতে তথা ১৫৫৬ খ্র্রিষ্টাব্দে মুঘল সম্রাট জালাল উদ্দিন মুহাম্মদ আকবর-এর সিংহাসনে আরোহণের সময় থেকে আমাদের বাংলা সন প্রবর্তিত হয়। প্রথমে ৯৬৩ হিজরিকে বাংলা সনের বয়স ৯৬৩ বছর ধরে নিয়ে তারপর প্রতি সৌর বছর অন্তর ৯৬৪, ৯৬৫, ৯৬৭- এরূপ হিসেবে গণনা করা হয়ে আসছে। সেই হিসেবে আজ থেকে শুরু হলো বাংলা ১৪৩১ সাল। প্রসঙ্গত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ প্রভৃতি ১২ মাসের নামের সঙ্গে রাশিচক্রের নক্ষত্রদেরও নাম জড়িয়ে রয়েছে। প্রতি মাসেই একবার করে পূর্ণিমা হয়। প্রতি মাসের পূর্ণিমার চাঁদ কোন রাশির কোন নক্ষত্রে অবস্থান করে তা দেখে সেই মাসের নামকরণ করা হয়েছে। যে মাসটিকে আমরা বৈশাখ বলি, সেই মাসে পূর্ণিমার চাঁদ বিশাখা নক্ষত্রে থাকে বিধায় মাসটির নাম হয়েছে বৈশাখ।১ বাংলা সালের প্রথম মাস বৈশাখ। তাই দীর্ঘদিন ধরে সমগ্র বাঙালি সমাজে বৈশাখের প্রথম দিন পহেলা বৈশাখ নববর্ষ উৎসব হিসেবে উদ্যাপিত হয়ে আসছে। ....
মাত্র কদিনের জন্য ঢাকায় বসবাসকারী মানুষেরা স্বজনের সঙ্গে দু’দণ্ড কাটাতে যায় গ্রামে তারপর আবার ফিরে আসে। ব্যস্ত নগরী যেন অচেনা হয়ে পড়ে এ সময়ে। এত পরিবহন ও জনসংখ্যার শহর একা হয়ে যায়। আবার কদিনের মধ্যেই ভরে ওঠে। কর্মব্যস্ত মানুষ ছুটি কাটিয়ে ফিরছে ঢাকায়। ....
পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। আনন্দ ও খুশির দিন। শুধু নেক বান্দাদের জন্যই খুশির দিন। যারা এক মাস ধরে সিয়াম সাধনা করেছেন, তাদের জন্যই আনন্দ ও উৎসবের দিন হচ্ছে ঈদুল ফিতর। এ দিনটি আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভেরও দিন। রমজানের বরকত লাভের জন্য ত্যাগ, কষ্ট-ক্লেশ ও আয়াস সাধ্য-সাধনার পর বহুল প্রতীক্ষিত ঈদ আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ ও সুখ-সমৃদ্ধি। ....
দরজায় কড়া নাড়তে শুরু করেছে ঈদ। মুসলমানদের উৎসবের মধ্যে সর্ববৃহৎ হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। কর্মব্যস্ত, শ্রমজীবী, বিভিন্ন পেশাজীবী মানুষেরা ঈদকে কেন্দ্র করে পরিবার, আত্মীয়স্বজনদের সাথে মিলিত হয়। ঈদ আমাদের কাছে নব বার্তা নিয়ে আসে সাম্য-মৈত্রী ও প্রীতির শিক্ষাও থাকে। পরিবারের সদস্যরা অপেক্ষা করতে থাকে তাদের প্রিয় মানুষের জন্য। ....
স্মৃতির পাতা থেকে বাদ যাচ্ছে আরেকটি বছর। বাংলা বছরের প্রথম দিবস উদযাপনের সবচেয়ে বড় পরিচয়ই হলো অসাম্প্রদায়িকতা। ইদানিং বাংলা নববর্ষটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। উন্মোচন করেছে অসাম্প্রদায়িক চেতনার একটি গতিপথ। তবে বাঙালির নববর্ষ সব বাঙালির কাছে একভাবে আসেনি। কারো কাছে এসেছে খরা হয়ে, কারো কাছে খাজনা দেওয়ার সময় হিসেবে, কারো কাছে বকেয়া আদায়ের হালখাতা হিসেবে, কারো কাছে মহাজনের সুদরূপে আবার কারো কাছে এসেছে উৎসব হিসেবে। ....
দেশের উচ্চশিক্ষায়তন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। দেশের পুরোনো বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা বা গবেষণা নয়, অন্য কিছুর জন্য বারবার সংবাদের শিরোনাম হচ্ছে। কোনোটিতে চলছে তুমুল তর্ক-বিতর্ক। সর্বশেষ তর্কের কেন্দ্রে ঢুকে পড়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিষয়–রাজনীতি। কিন্তু আসলেই কি রাজনীতি নিয়ে আলোচনা চলছে, নাকি রাজনীতি শব্দটির আড়ালে ক্ষমতা ও আধিপত্য নিয়ে বিতর্ক চলছে? ....
সোমালিয়া! আফ্রিকার ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক দেশ। ষাটের দশকে ‘আধুনিক সোমালিয়া’র কাহিনী ছিল স্বাধীনতা, সমৃদ্ধি ও গণতন্ত্রের। শান্তি ও সমৃদ্ধিতে আফ্রিকার সুইজারল্যান্ডও বলা হতো সোমালিয়াকে। কিন্তু আজ সেই দেশ অনেকের কাছে এক আতঙ্কের নাম। ....
৭১ বছর বয়সী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি শেষ হওয়া নির্বাচনে বিপুল বিজয়ে সেদেশের জোসেফ স্টালিনকে ছাড়িয়ে ইতিহাসের ২০০ বছরেরও বেশি সময় ধরে সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা নেতা। নির্বাচনের ফলাফলে অধিকাংশ ভোটই পরেছে পুতিনের দিকে। নতুন রাশিয়ার দায়িত্ব পুতিনের হাতে নতুন না হলেও সময়টা নতুন। পৃথিবী বড় ধরনের সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। ....
মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি হচ্ছে ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আজহা। এ দুই উৎসবে রাজধানী ও অন্যান্য শহর থেকে বিপুলসংখ্যক মানুষ নাড়ির টানে পরিবার-পরিজনসহ গ্রামের উদ্দেশে যাত্রা করে। আসন্ন ঈদুল ফিতরেও এর ব্যতিক্রম হবে না। ....
গ্রামে ঈদ করতে ঢাকা শহর ছাড়তে শুরু করেছে মানুষ। প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মানুষ ঢাকা ছেড়ে দূর গ্রামে নিজের আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে যায়। মাত্র কয়েকদিনের জন্য এ যাওয়া। তার মধ্যেও কত সুখ তা ভুক্তভোগীরাই জানেন। গত ১৫ বছর আগে ২/৩ দিন বসেও মানুষ অনেক কষ্ট সহ্য করে যেত গ্রামে। ....
সাধারণত বাংলাদেশি বলতে যাদের বুঝায়, কি গ্রামে কি শহরে তাদের জন্য আয়োজিত চিকিৎসা ব্যবস্থা সারা দেশ জুড়ে বিভিন্ন রকম। এ সম্বন্ধে কোনো যোগ্যতা ও পারদর্শিতার মাপকাঠি নেই-ধর্ম, অর্থ থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত কোন বিচার বিধান থাকলেও গণতান্ত্রিক অধিকারের মধ্যে স্বাস্থ্য সম্বন্ধে আমাদের ভাবনা চিন্তা খুবই সীমাবদ্ধ। ....
সার্বিকভাবেই লক্ষ্য করা গেছে দেশের তাপামাত্রা বাড়ছেই। আমাদের দেশ নাতিশীতোষ্ণ মণ্ডলে হওয়ার পরেও ক্রমশ বদলে যাচ্ছে ঋতু বৈচিত্র্য। যে কারণে এপ্রিলের শুরুতে দেশজুড়ে তাপপ্রবাহ বইতে শুরু করেছে। ....
বুয়েটে ছাত্ররাজনীতি করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সাড়ে চার বছর আগে বুয়েট কর্তৃপক্ষের জারি করা ‘জরুরি বিজ্ঞপ্তি’র কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। ....
খাদ্য ও ভোগ্য মিলিয়ে নিত্যপণ্যের লাগামহীনতার মাঝেই ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর। নিয়তির মতো তামাশার শিকার সাধারণ ভোক্তারা। ....
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ খুব বেশি দায়ী নয়। অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দেশটি। উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধির উন্নয়নের বলি হচ্ছে বাংলাদেশ তথা এ দেশের দরিদ্র জনগোষ্ঠী। ....
মুসলিমদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর। আর এই ঈদ মানে আনন্দ-খুশির উৎসব। সেই আনন্দ ভাগাভাগি করতে পরিবারের পাশে থাকতে চায় সকলে। ....