দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি সহায়তা, ইউএনওর উদ্যোগে বিনা খরচে অপারেশন
মেয়ের অসহ্য যন্ত্রণা, চিকিৎসকের অস্ত্রোপচারের পরামর্শ—কিন্তু চিকিৎসার খরচ জোগাড়ের সামর্থ্য ছিল না অসহায় বাবা-মায়ের। মেয়েকে সুস্থ করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি আশানুরূপ সহযোগিতা। একপর্যায়ে হতাশ হয়ে পড়েন তাঁরা। এমন পরিস্থিতিতে এক মায়ের আকুতি পৌঁছায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের কাছে। তাঁর মানবিক উদ্যোগে স্থানীয় ক্লিনিক কর্তৃপক্ষের সহযোগিতায় বিনা খরচে গলার টনসিলের অস্ত্রোপচার হয়েছে ১৫ বছর বয়সী শিক্ষার্থী জান্নাতুল আক্তারের। ....
