যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, এই সংকট মোকাবিলায় দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং একটি অরাজনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি।
গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানকে দুর্বল ও বিভক্ত করা। তাই দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শুধু সামরিক প্রতিরোধ নয়, জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতি ও আলোচনাকেও সমান গুরুত্ব দিতে হবে। তার মতে, সশস্ত্র প্রতিরোধের পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখলে ইরান আরও কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারবে।
ইরানের এই জ্যেষ্ঠ নেতা নাগরিকদের প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বার্থ রক্ষায় সব ধরনের বৈধ উপায় কাজে লাগানো প্রয়োজন।
সূত্র: আল-জাজিরা।




Comments