Image description

দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচদিন ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমে দুর্বল হতে পারে। তবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে।