Image description

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পেল মরক্কো। ৪৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক রুটিন থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এজেদিন উনাহি।

বক্সের একটু বাইরে ফ্রি-কিক পায় মরক্কো। ডান দিক থেকে আশরাফ হাকিমি নিখুঁতভাবে বলটি বাড়িয়ে দেন বক্সের সামনে অপেক্ষায় থাকা উনাহির কাছে। প্রথম স্পর্শেই নেওয়া তার নিচু শট কানাডার রক্ষণভাগকে ফাঁকি দেওয়ার পাশাপাশি সতীর্থ সুফিয়ান রাহিমির পায়ের ফাঁক দিয়েও জালে জড়িয়ে যায়।

এই গোলে ৪৯ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।