ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে স্পেনের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখতে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে উঠেছে।
তবে ঢাবি ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখতে বহিরাগতদের প্রবেশে কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু খেলা শুরুর আগেই সেই নিষেধাজ্ঞা অমান্য করে ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছেন বহিরাগত ফুটবলপ্রেমীরা।
রবিবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ঢাবিতে বড় পর্দায় দেখতে সন্ধ্যা থেকেই শাহবাগ, নীলক্ষেত ও দোয়েল চত্বর প্রবেশপথসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে জড়ো হতে শুরু করেন বহিরাগতরা।
অনেক জায়গায় নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে কিংবা ভিড়ের সুযোগ নিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। একপর্যায়ে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন বহিরাগত ফুটবলপ্রেমীরা।
এর আগে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, অনাকাঙ্ক্ষিত শৃঙ্খলাভঙ্গ এড়াতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ব্যতীত বহিরাগত বা অতিথিদের প্রবেশ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ক্যাম্পাসের প্রধান প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত) নিরাপত্তা জোরদার করার কথাও বলা হয়েছিল।
মানবকন্ঠ/এমআর




Comments