Image description

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিখোঁজের তিনদিন পর যুবদলের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামে আলমাসের ইটভাটার মটির স্তূপ থেকে লাশ উদ্ধারের তথ্য দেন মির্জাপুর থানার পরিদর্শক রাসেল আহমেদ।

নিহত ইউসুফ খান (৩২) ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তিনি।

ইউসুফের ভাতিজা নীরব খান বলেন, শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাটির কাটার সাইট দেখতে গিয়ে নিখোঁজ হন তার চাচা। এরপর আর বাড়ি ফেরেননি। পরে মির্জাপুর থানায় সাধারণ ডায়রি করা হয়।

পুলিশ বলছে, পরবর্তীতে ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন ও একই গ্রামের হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যে মঙ্গলবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়।