আশিয়ান গ্রুপ ও সৌদি শেখদের রাজকীয় চুক্তি সম্পন্ন; খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
বাংলাদেশের অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সৌদি আরবের প্রভাবশালী আটটি শেখ পরিবারের সাথে একটি বৃহৎ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আশিয়ান গ্রুপ। এই চুক্তির ফলে বাংলাদেশে বড় ধরনের বিদেশি বিনিয়োগের পথ সুগম হওয়ার পাশাপাশি জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
আশিয়ান গ্রুপ সূত্রে জানা গেছে, সৌদি আরবের এই প্রভাবশালী পরিবারগুলোর সাথে একটি লিখিত চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় 'জয়েন্ট ভেঞ্চার' বা যৌথ মালিকানা মডেলে দেশ ও বিদেশে বৃহৎ পরিসরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হবে। এই চুক্তির মূল লক্ষ্য হলো বিশ্ববাজারের অস্থিরতা মোকাবিলায় সরাসরি সৌদি উৎস থেকে বাংলাদেশে তেল, গমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে বাজারমূল্য স্থিতিশীল রাখা।
চুক্তি পরবর্তী এক প্রতিক্রিয়ায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, “সৌদি আরবের এই শেখ পরিবারগুলোর সাথে আমাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ বৈধ এবং স্বচ্ছ। এখানে আইনি বা সরকারি কোনো বাধা নেই। বাংলাদেশ সরকারও এই ধরনের বৃহৎ বিদেশি বিনিয়োগকে সবসময় স্বাগত জানায়।”
তিনি আরও উল্লেখ করেন, এই বিনিয়োগ কেবল বাণিজ্যিক নয়, এর পেছনে রয়েছে একটি গভীর আত্মিক টান। সৌদি শেখ পরিবারগুলো মক্কা-মদিনার সাথে বাংলাদেশের মানুষের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চায়। বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে তারা আশিয়ান গ্রুপের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি বলেন, আমাদের দেশের যুবকরা অত্যন্ত মেধাবী। বিশেষ করে যারা আরবি ও ইংরেজি ভাষায় পারদর্শী, তাদের জন্য সৌদি আরবের শ্রমবাজার একটি বিশাল সম্ভাবনা। আশিয়ান গ্রুপ কেবল ব্যবসা করতেই এই চুক্তি করেনি, বরং আমাদের লক্ষ্য হলো দেশের শিক্ষিত বেকার যুবকদের জন্য বিদেশের মাটিতে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা। ইনশাআল্লাহ, আশিয়ান গ্রুপ এই প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করবে এবং আমাদের মেধাবী যুবকরাই দুই দেশের অর্থনৈতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।"
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই জোটের ফলে বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। বিশেষ করে তেল ও খাদ্যশস্যের মতো কৌশলগত পণ্যের আমদানিতে আশিয়ান গ্রুপের এই সরাসরি অংশীদারিত্ব দেশের অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করবে এবং জিডিপি প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
আশিয়ান গ্রুপের বর্তমান সাফল্যের মূলে রয়েছে এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার দূরদর্শী নেতৃত্ব। দেশের আবাসন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে তার অবদান সর্বজনস্বীকৃত। আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সাশ্রয়ী ও উন্নতমানের চিকিৎসা সেবা এবং চিকিৎসা শিক্ষার সুযোগ সৃষ্টি করেছেন, যা লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। আশিয়ান গ্রুপের অধীনে আশিয়ান সিটি নামে বিশাল আবাসন প্রকল্প ঢাকার কাওলা এলাকায় চলমান রয়েছে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বস্ত্র খাতে বৈচিত্র্যময় কার্যক্রম পরিচালনা করে দেশের বিভিন্ন শ্রেণির মানুষের সেবা করে যাচ্ছে। নজরুল ইসলাম ভূঁইয়া ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সেবামূলক কাজকে সবসময় প্রাধান্য দিয়েছেন। তিনি বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এই সৌদি-আশিয়ান জোট কেবল বাণিজ্যিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সেতুবন্ধন হিসেবে কাজ করবে। তেল ও গমের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে এই উদ্যোগ বাংলাদেশকে বিশ্বমঞ্চে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করবে। আশিয়ান গ্রুপের এই জনকল্যাণমুখী উদ্যোগ দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে।




Comments