সরকারি তিতুমীর কলেজে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে হল থেকে নেমে এসেছেন নারী শিক্ষার্থীরা। এসময় ‘হল কারো বাপের না, ছাত্ররাজনীতি চলবে না’, ‘প্রশাসনের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মঙ্গলবার (৫ মে) রাতে হল গেটের সামনে এসব স্লোগান দেন তারা। সম্প্রতি সরকারি তিতুমীর কলেজের হলে কমিটি দিয়েছে ছাত্রদল।
এ কমিটির বিপক্ষে কথা বলায় ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কারের গুঞ্জন উঠেছে। সেই বহিষ্কারের প্রতিবাদে এ বিক্ষোভ হচ্ছে বলে জানা গেছে।




Comments