পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখার সময় বাড়িয়েছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ১২ মে (মঙ্গলবার) থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এর আগে ইরানে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এপ্রিলের শুরুতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছিল সরকার।
এখন সময় বাড়ানোর কারণ হিসেবে সরকার জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে মানুষের কেনাকাটার চাপ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ক্রেতারা স্বস্তিতে প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।




Comments