প্রাইম ব্যাংক পিএলসি. এবং প্রযুক্তি ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস পিএলসি.-এর মধ্যে পে-রোল ব্যাংকিং সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। এর আওতায় অগ্নি সিস্টেমসের কর্মীরা প্রাইম ব্যাংকের সমন্বিত পে-রোল ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির কর্মীরা মুনাফাভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধাসহ বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক ব্যাংকিং সেবা উপভোগ করবেন। পাশাপাশি তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নভাবে বেতন পরিশোধ এবং কর্পোরেট লেনদেন পরিচালনা সম্ভব হবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং অগ্নি সিস্টেমস পিএলসি.-এর ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ, কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের এসভিপি মেহেদী জামান খান এবং ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস।
অগ্নি সিস্টেমসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর জিয়া শামসি, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. সাইফুল ইসলাম এফসিএ, হেড অব হিউম্যান রিসোর্স দোলন কৃষ্ণ উকিল এবং কোম্পানি সেক্রেটারি আল হেলাল মো. মওদুদ আহমেদ এফসিএসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

