কনসার্ট ও লাইভ পারফরম্যান্সে দর্শকদের স্মার্টফোনে ভিডিও করার অভ্যাস নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন পপ তারকা ম্যাডোনা।
গত শুক্রবার (৫ জুন) নিউইয়র্কের বিকন থিয়েটারে তার নতুন চলচ্চিত্র ‘Confessions II: The Film’-এর প্রিমিয়ারে এ কথা বলেন তিনি। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে ম্যাডোনা জানান, মানুষ এখন সরাসরি উপভোগ করার চেয়ে সবকিছু ফোনে রেকর্ড করতেই বেশি ব্যস্ত।
তিনি বলেন, লাইভ শো আসলে শিল্পী আর দর্শকের মধ্যে একটি বিশেষ সম্পর্ক তৈরি করে। কিন্তু সবাই ফোনে ব্যস্ত থাকলে সেই অনুভূতি নষ্ট হয়ে যায়।
অনুষ্ঠানে দর্শকদের ফোন একটি বিশেষ ব্যাগে রেখে ভেতরে প্রবেশ করানো হয়, যাতে কেউ মোবাইল ব্যবহার করতে না পারেন।
শেষে ম্যাডোনা দর্শকদের উদ্দেশে বলেন, “ফোন পকেটে রাখুন, মুহূর্তটা উপভোগ করুন, একে অপরের সঙ্গে থাকুন।”
উল্লেখ্য, তার নতুন প্রজেক্টটি আগামী ৮ জুন ইউটিউবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।




Comments