Image description

জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে নিয়ে আবারও শুরু হয়েছে প্রেমের আলোচনা। সম্প্রতি মালদ্বীপে ঘুরতে যাওয়ার একটি ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, তিনি নাকি বিশেষ একজনকে সঙ্গে নিয়ে ছুটি কাটাচ্ছেন। তবে এ বিষয়ে কেয়া পায়েল বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এর মধ্যেই সোমবার (৬ জুলাই) মালদ্বীপের সমুদ্রসৈকতে তোলা নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’

এই একটি বাক্য ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই মনে করছেন, এটি হয়তো তাঁর ব্যক্তিজীবনের ইঙ্গিত। আবার কেউ বলছেন, এটি শুধু একটি সাধারণ ক্যাপশন।

পোস্টটির মন্তব্যে একজন লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না।’ আরেকজন লিখেছেন, ‘প্রথম কোনো কিছুই মানুষ সহজে ভুলতে পারে না।’

কেয়া পায়েলের এই পোস্টের আসল অর্থ কী, তা এখনো জানা যায়নি। এটি শুধু একটি আবেগঘন ক্যাপশন, নাকি প্রেমের কোনো ইঙ্গিত—সেটি সময়ই বলে দেবে। তবে তাঁর এই পোস্ট ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল ও আলোচনা তৈরি করেছে।