Image description

মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের ভেন্যুর চারপাশের রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া সাধারণ আবর্জনা এখন বিক্রি হচ্ছে চড়া মূল্যে, যা লুফে নিচ্ছেন অন্ধ ভক্তরা। নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগনাক এসব বর্জ্য স্বচ্ছ অ্যাক্রিলিক কিউবে সংরক্ষণ করে ‘পকেট গার্বেজ’ নামে বিক্রি করছেন।

২৫ ও ১০০ ডলার মূল্যের কিউবগুলো বিক্রির ২৪ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। তবে গিগনাক জানিয়েছেন, এসব জিনিস টেইলর সুইফট বা তার অতিথিদের ব্যবহৃত—এমন কোনো প্রমাণ নেই। বিয়ের ভেন্যুর বাইরের এলাকা থেকে সংগ্রহ করা হওয়ায় স্মারক হিসেবেই ভক্তদের কাছে এগুলোর মূল্য বেড়েছে।

সূত্র: বিবিসি।