Image description

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থ্য হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি তাঁর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তোষার নিশ্চিত করেছেন।

রিজভী আহমেদের ঘনিষ্ঠজন রাশেদুল হক জানান, তিনি জ্বর, ঠান্ডা এবং শ্বাসকষ্টে ভোগ করছিলেন। দুপুরের পর বিকেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মানবকণ্ঠ/আরআই