শেখ হাসিনা বাস্তবে আর কখনো দেশে ফিরবেন না, কেবল দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দিতে এবং দেশকে অস্থিতিশীল করতে বারবার দেশে ফেরার কথা বলা হচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের এ কথা বলেন।
বিবৃতিতে জামায়াত মুখপাত্র বলেন, যে অপরাধ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, তাতে বাস্তবে তাঁর আর ফেরার পথ নেই। কেবল নেতাকর্মীদের চাঙ্গা রাখা ও জনগণকে বিভ্রান্ত করার কৌশল হিসেবেই তিনি দেশে ফেরার প্রচার চালাচ্ছেন।
বন্দি বিনিময় চুক্তিতে ফিরিয়ে আনার দাবি শেখ হাসিনা নিজে আসতে না চাইলেও সরকারকে উদ্যোগী হয়ে তাঁকে ফিরিয়ে আনার দাবি জানায় জামায়াত। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ভারতে অবস্থান করেও তিনি দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা সরকারের অন্যতম দায়িত্ব।
আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা আওয়ামী লীগের রাজনীতির কঠোর সমালোচনা করে জামায়াত মুখপাত্র বলেন, গণ-অভ্যুত্থানের পরও দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই। ইতিহাসজুড়ে তারা সবসময় ভিন্ন মতের ওপর আক্রমণ চালিয়েছে।
একই সাথে তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ এখনো অসাধুভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করে যাচ্ছে। সরকারকে এসব অপতৎপরতা নিয়ন্ত্রণে আরও শক্ত ও দৃশ্যমান ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এসএস

