সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোজাহিদুল নিরব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘ফেস দ্য পিপল’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাহমিদ হাসান।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC) সভাকক্ষে আয়োজিত ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠানে এক বছর মেয়াদি এই নতুন কমিটির ঘোষণা করা হয়।
১০ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম (মানবকন্ঠ), অর্থ সম্পাদক রাজিউল ইসলাম শান্ত (খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক মোবিনুল ইসলাম রাসা (বাংলাবাজার পত্রিকা), দপ্তর সম্পাদক সানজিদা খানম ঊর্মি (দৈনিক সকাল), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস লামীসা (ঢাকা এক্সপ্রেস), প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবাই ইসলাম চয়ন (দেশ দেশান্তর ২৪) এবং কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম রিফাত (বাংলাদেশের খবর) ও শামীম রেজা (দৈনিক ফুলকি ও ইনসাইট ঢাকা)।
এছাড়াও কমিটির সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মারুফ হাসান (ক্যাম্পাস রিপোর্ট ২৪), মোহাম্মাদ ওমর (প্রতিদিনের বাংলাদেশ) ও শিহাব আহসান (আজকের বাংলা)।
গবিসাসের সদ্য বিদায়ী সভাপতি সানজিদা জান্নাত পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন গবিসাসের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। নবীন এই কমিটি আগামী এক বছর গণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments