Image description

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ইনোভেশন হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। 

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৫টায় তিনি ইনোভেশন হাবে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও মেন্টরশিপের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। 

‎এসময় তিনি বলেন, স্টার্টআপ ব্যবসায় উদ্যোক্তাদের এখন শুধু ওয়েব পেজ নির্ভরশীল না থেকে মোবাইল অ্যাপ উপযোগী হয়ে উঠতে হবে। অন্যথায় প্রতিযোগিতার এই বাজারে পিছিয়ে পড়তে হবে।  

শিক্ষার্থীরা তাদের নতুন আইডিয়া বাস্তব প্রোটোটাইপে রূপ দিতে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিভাবে সমাধান দেওয়া যায় এ বিষয়ে শিক্ষার্থী ও প্রশিক্ষকদের সাথে মতবিনিময় করেন। 

মতবিনিময়কালে তিনি বলেন, আইসিটি সেক্টরে গত ১৭ বছরে ৬০ বিলিয়ন খরচ হয়েছে কিন্তুু তার ফলাফল আশানুরূপ না। 

‎এর আগে উপদেষ্টা রুয়েটে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার সহ রুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

এর পরে উপদেষ্টা স্টুডেন্ট ইনোভেশন হাব পরিদর্শন করেন। মতবিনিময়কালে উপদেষ্টা প্রত্যেক উদ্যোক্তাদের সাথে তাদের প্রকল্প নিয়ে কথা বলেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।