জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাক্তন শিক্ষার্থী ও ‘টিচ ফর বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনিয়া ইসলাম মজুমদার এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। ব্রিটেনভিত্তিক সংস্থা ‘কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট’ (QECT) তাঁকে ‘বিশ্বের ১০০ জন তরুণ নেতা’ হিসেবে মনোনীত করেছে।
মুনিয়া ইসলাম মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কর্মরত অলাভজনক সংস্থা ‘টিচ ফর বাংলাদেশ’-এর সিইও হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই বিশ্বজয়ী সাফল্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, "মুনিয়ার এই আন্তর্জাতিক স্বীকৃতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এক বিশেষ গৌরবের বিষয়। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, একাগ্রতা ও পরিশ্রম দেশের শিক্ষা খাতে যে অসামান্য পরিবর্তন আনছে, এটি তারই প্রতিফলন। বিশ্বমঞ্চে বাংলাদেশের এমন গৌরবোজ্জ্বল প্রতিনিধিত্ব বর্তমান শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।"
উপাচার্য অধ্যাপক কামরুল আহসান মুনিয়া ইসলাম মজুমদারের ভবিষ্যৎ জীবনের সার্বিক মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জাবির এই প্রাক্তন শিক্ষার্থীর অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও আনন্দের জোয়ার বইছে।
মানবকণ্ঠ/আরআই




Comments