প্রথম রমজানে ১ হাজার ৮৫০ পরিবারের মাঝে আশিয়ান গ্রুপের মানবিক সহায়তা
পবিত্র রমজান মাসের শুরুতেই সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া। তার নেতৃত্বাধীন আশিয়ান গ্রুপ খিলক্ষেত বড়ুয়া এলাকায় প্রথম রমজানে ১ হাজার ৮৫০টি পরিবারের মধ্যে সমৃদ্ধ ইফতার সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
প্রতিটি পরিবার পেয়েছে ২৭টি আইটেম সম্বলিত একটি প্যাকেট, যাতে রয়েছে তাজা ফলমূল, খেজুর, শরবতের উপকরণ, সেমাই, চিনি, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুন, চাল, ডাল, সয়াবিন তেল, লবণসহ দৈনন্দিন জীবনযাত্রার জন্য অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্য। এই উদ্যোগ শুধু একদিনের ইফতারের জন্য নয়, বরং পুরো রমজান মাসজুড়ে পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই সহায়তাকে ‘আশীর্বাদের মতো’ বলে অভিহিত করেছেন। অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, “নজরুল ইসলাম ভূঁইয়ার মতো মানবিক মানুষ পাশে না থাকলে আমাদের রোজা পালন ও ইফতার করা কঠিন হয়ে পড়ত। এমন উদ্যোগ এলাকায় সামাজিক সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরও মজবুত করেছে।” খাদ্যদ্রব্য গ্রহণকারীদের মুখে ফুটে উঠেছে কৃতজ্ঞতা ও আশার কথা—যে এই ধরনের সহায়তা অব্যাহত থাকলে খিলক্ষেত বড়ুয়ার কোনো অসহায় পরিবার আর না খেয়ে থাকবে না।
মো. নজরুল ইসলাম ভূঁইয়া শুধু রমজানকেন্দ্রিক সহায়তায় সীমাবদ্ধ নন। সারা বছর ধরে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন খাতে অবদান রেখে চলেছেন। তার প্রতিষ্ঠিত আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল (খিলক্ষেত, বড়ুয়া) সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। আধুনিক অবকাঠামো ও দক্ষ চিকিৎসক-নার্সদের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আশিয়ান গ্রুপের বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম নিয়মিত চালু রয়েছে। নজরুল ইসলাম ভূঁইয়া বিশ্বাস করেন, “ব্যবসার সাফল্য তখনই অর্থবহ হয় যখন তা মানুষের কল্যাণে কাজে লাগে।”
আশিয়ান গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে এ ধরনের সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।




Comments