রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে একজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি এবং রক্তমাখা জামাও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাজার হোটেলের গলিতে অভিযুক্ত যুবক সিয়াম ছুরিকাঘাত করে স্কুলছাত্রীকে আহত অবস্থায় ফেলে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)–এর জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিন্তির বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানা, কাছিকাটা গ্রাম। তার বাবার নাম বিল্লাল হোসেন। পরিবার নিয়ে তারা হাজারীবাগে হায়দার আলী হোটেলের পাশের একটি ভবনের পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
মানবকণ্ঠ/আরআই




Comments