রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তৃতীয় দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ৪.৬।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, এটি মৃদু ভূমিকম্প এবং এর উৎপত্তি হয়েছে ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতে সিকিমে।
মানবকণ্ঠ/আরআই




Comments