Image description

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাতাস পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ।

বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়ার কারণে আজ দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হতে পারে বলে মনে করা হচ্ছে।