রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৮ মে) রাত ৯টা ৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে কদমতলীর ওই ফোম কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তাদের সম্মিলিত চেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে কিংবা কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
মানবকণ্ঠ/আরআই




Comments