রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়। আটকের সময় তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাখাওয়াত হোসেন ধানমন্ডি ৩২ এলাকায় একটি ক্ষতিগ্রস্ত বা ভাঙা বাড়ির ছবি ও ভিডিও ধারণ করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তবে ওই এলাকায় তার উপস্থিতির কারণ কিংবা ছবি ও ভিডিও ধারণ করার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাখাওয়াতের কাছে থাকা মোবাইল ফোনটি দেখতে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
বর্তমানে আটক ব্যক্তিকে পুলিশি হেফাজতে রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
মানবকণ্ঠ/ডিআর




Comments