জয়পুরহাটে অভিযান চালিয়ে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা. ফিরোজা বেগম ওরফে কাঞ্চি (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এসআরবি-৫-এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় জয়পুরহাট সদর থানার পৌর এলাকার নতুন হাটের শেখপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের দামুদরপুর গ্রামের মো. কোরবান আলীর স্ত্রী ফিরোজা বেগম ওরফে কাঞ্চিকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার নারী ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ

