গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা কার্যক্রম জোরদারে ২৯৪ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ১৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার) অনুদান দিচ্ছে জাপান।
মঙ্গলবার (১০ নভেম্বর) রামাল্লায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই অনুদানে গাজা সিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি কার্যক্রম পরিচালনা কেন্দ্রের অধীনে একটি জরুরি চিকিৎসক দল সমন্বয় সেল প্রতিষ্ঠা করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা সেলটি পরিচালনা করবেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কারিগরি সহায়তা দেবে।
নতুন এই সেলের মাধ্যমে গাজায় আসা বিদেশি ও আন্তর্জাতিক চিকিৎসক দলগুলোর নিবন্ধন, কার্যক্রমের সমন্বয় এবং জরুরি চিকিৎসাসেবায় তাদের মোতায়েন করা হবে।
এ উদ্যোগের লক্ষ্য গাজার জরুরি চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা আরও সুসংগঠিত ও কার্যকর করা।
সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এনএ

