Image description

পবিত্র রমজান মাস শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। প্রতিবছরের মতো এবারও রমজানে নতুন সূচিতে ব্যাংক লেনদেন হবে। রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে।

তবে অফিস পরবর্তী আনুষঙ্গিক কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

সাধারণ সময়ে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। আর লেনদেন করা যায় ৪টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারের লেনদেন সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

রমজান মাসে সকাল ১০টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। সাধারণ সময়ে শেয়ারবাজারে লেনদেন হয় দুপুর আড়াইটা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। বিরতির মধ্যে সাধারণ সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখতে হবে।

রমজান শেষে আবার সাধারণ সময়ের সূচিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে লেনদেন ও অফিস চলবে।