দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করার ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায় দাঁড়িয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে এবং বৃহস্পতিবারও দেশের বাজারে একই দরে সোনা বিক্রি হচ্ছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার মূল্য:
২২ ক্যারেট: ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা।
১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
এর আগে গত ৩১ মার্চও সোনার দাম এক দফা বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। মাত্র কয়েকদিনের ব্যবধানে পুনরায় দাম বাড়ায় সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং স্থানীয় বাজারে পিওর গোল্ডের সংকটকে এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments