ক্রমেই বদলে যাচ্ছে ঋতুবৈচিত্র্য। আর এই কারণে অদূর ভবিষ্যতে দেশে চরম খাদ্য সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদ ও আবহাওয়া বিজ্ঞানের গবেষকরা। গত চার দশকের আবহাওয়া পরিস্থিতির বিশ্লেষণে দেখা যাচ্ছে, দেশে এখন বর্ষার সময়ও তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বর্ষা আসার সময় পাল্টে যাচ্ছে, বর্ষা বিদায়ও নিচ্ছে দেরিতে। শুধু বর্ষা নয়, শীতেও বেড়ে যাচ্ছে তাপমাত্রা। মেঘাচ্ছন্ন দিনের পরিমাণ বাড়ছে। এর ফলে শীতের দিনে তাপ বাড়লেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে প্রায় বছরজুড়ে বায়ুদূষণ।
সবমিলিয়ে ‘ষড়ঋতুর বাংলাদেশ’ এখন আর নেই। এমনই বাস্তবতায় ২৩ মার্চ সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয় বিশ্ব আবহাওয়া দিবস। আবহাওয়ার পূর্বাভাস দিয়ে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর কর্মকাণ্ড অনেক পুরনো। আন্তর্জাতিক আবহাওয়া কংগ্রেসের প্রথম অধিবেশনটি বসেছিল ১৮৭৩ সালে ভিয়েনায়। সেখানেই গঠন করা হয়েছিল আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা।
১৯৫০ সালের ২৩ মার্চ প্রতিষ্ঠা লাভ করে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। আবহাওয়া অধিদপ্তরের ৩৫টি স্টেশনের প্রতিদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বিশ্লেষণ করে এই তথ্য মিলেছে।
এতে দেখা যাচ্ছে, গত ১০ থেকে ১২ বছরে তাপদাহের সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে। বিশেষ করে বর্ষাকালে। ২০২৩ সাল ছিলো উষ্ণতম বছর, গত বছর দীর্ঘ সময় হিটওয়েভ ছিলো। জুন মাসে দুই সপ্তাহ ধরে হিটওয়েভ ছিল। ওই সময় দেশের কয়েক জায়গায় ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল। এই ধরনের হিট ওয়েভ কন্ডিশন চলতি বছরেও (২০২৪) আসার সম্ভাবনা প্রকট। মৌসুমি বায়ুর কারণে বৃষ্টি হয়ে থাকে, সেটা অনেক সময় উত্তর বা দক্ষিণে অবস্থান নিয়ে থাকে। এটা যদি দক্ষিণ দিকে বেশি সময় থাকে, তাহলে বাংলাদেশ অঞ্চলে বৃষ্টিপাত কম হয়। তিনি বলেন, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে মুনসুন অনসেটের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। অর্থাৎ, বর্ষাকালে বৃষ্টিপ্রবণতা কমে গেছে।
শীতের ক্ষেত্রেও এখন বেশ পরিবর্তন এসেছে। আগে ডিসেম্বরের আগে থেকেই ঢাকায় শীত পড়তো। কিন্তু ২০২৩-২০২৪ সালের শীত মৌসুমে মধ্য ডিসেম্বরেও ঢাকায় শীত অনুভূত হয়নি।
গবেষণা বলছে, ১৯৯০ সালের পর থেকেই জানুয়ারি মাসে ঢাকায় শৈত্যপ্রবাহের পরিমাণ কমে গেছে। আবার জানুয়ারিতে শৈত্যপ্রবাহ হলেও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না। অথচ, মানুষের শীত শীত অনুভ‚তি বেশি হচ্ছে। ২০১০ সালের পর ঢাকা বিভাগে অক্টোবর মাস পর্যন্ত অস্বাভাবিক তাপমাত্রা থাকার মূল কারণ হিসেবে দূষণকে চিহ্নিত করেছেন আবহাওয়াবিদরা। চলতি বছর জানুয়ারিতে দিনের তাপমাত্রা অনেক কম ছিল, আবার রাতের তাপমাত্রা অনেক বেশি ছিল। এটি গত কয়েক বছর ধরেই চলছে। এই ধরনের আবহাওয়া ঠিক করার জন্য তারা দূষণ কমানোকে প্রাথমিক করণীয় বলে মনে করেন।
আবহাওয়াবিদরা জানান, ঢাকাসহ সারাদেশের দূষণের অন্যতম প্রধান উৎস হলো ইটের ভাটা ও নির্মাণ সাইট থেকে সৃষ্ট ধুলাবালি ও বায়ুদূষণ। এটি নিরসনে তারাগাছ লাগানোসহ অন্যান্য কার্যক্রম গ্রহণের জরুরি। দুর্যোগপ্রবণ বাংলাদেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আবহাওয়ার পূর্বাভাস গুরুত্বপ‚র্ণ জানিয়ে তিনি বলেন, কৃষিকে আবহাওয়া পূর্বাভাসভিত্তিক করা গেলে শস্যের ফলন ৭ থেকে ১০ শতাংশ বৃদ্ধি করা যাবে, উৎপাদন খরচও কমিয়ে আনা যাবে প্রায় ১৫ শতাংশ। এ ব্যাপারে সরকারে সংশ্লিষ্ট মহল যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রত্যাশা আমাদের।
মানবকণ্ঠ/এআই

